,

নেইমার মেতেছেন জন্মদিনের পার্টিতে

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমারের জন্মদিন আর পার্টি হবে না, তা হয় নাকি। বরাবরের মতো এবারও নিজের জন্মদিন উদযাপনে মেতেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ৫ ফেব্রুয়ারি ২৬ পেরিয়ে ২৭-এ পা রেখেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। এ উপলক্ষে প্যারিসে পরিবার, বন্ধু ও তারকাদের নিয়ে ঘটা করে উৎসব করেছেন তিনি।

নেইমারের এই আয়োজনে অন্তত ২০০ জন অতিথির মধ্যে ছিলেন ক্লাব সতীর্থ ছাড়াও, ডিজে বব সিনক্লিয়ার, ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী ওয়েসলি সাফাদাও ও বিশ্ব সার্ফ চ্যাম্পিয়ন গ্যাবিয়েল মেদিনা। অনুষ্ঠানে সবাইকে লাল রঙা পোশাকে আসতে দেখা যায়।

বর্তমান ক্লাব পিএসজির তারকাদের মধ্যে ছিলেন থিয়াগো সিলভা, দানি আলভেস, জিয়ানলুইজি বুফন, অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কো ভেরাত্তিসহ অন্যরা।

জন্মদিন উদযাপনে মাতলেও মনে হয়তো খুশিতে নেই নেইমারের। কেননা ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ শেষ ষোলোর দুই লেগে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। তবে তাকে ছাড়াও যে দল ম্যাচে সেরাটা ঢেলে দেবে এমনটি বিশ্বাস করেন সাবেক বার্সেলোনা তারকা।

এদিকে নিজের জন্মদিন নেইমার ভাগাভাগি করে নিচ্ছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও। জুভেন্টাস ও পর্তুগাল তারকা ৩৪ বছরে পা রাখলেন। এছাড়া আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ (৩৫) ও রোমানিয়ান গ্রেট ঘেওরজে হাগিও (৫৪) নিজেদের জন্মিদিন উদযাপন করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর