মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসি খেলবেন তো এল ক্লাসিকো’য়!

news-image

স্পোর্টস ডেস্ক : গত চার বছরে অন্য কোনো দলকে কাপ জিততে দেয়নি বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ যেখানে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে উঠতে বেগ পেয়েছে, বার্সা সেখানে টানা চারবার কাপ জিতেছে। টানা পঞ্চম কোপা দেল রে জয়ের পথে আবারও তাঁরা বাধা হিসেবে পাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে। অর্থাৎ ‘এল ক্লাসিকো’! বুধবার বাংলাদেশ সময় রাতে ক্যাম্প ন্যুতে গড়াবে সেমিফাইনালে প্রথম লেগের দ্বৈরথ। আর এই দ্বৈরথে বার্সা মাঠে নামতে পারে তাঁদের ‘প্রাণভোমরা’ ছাড়াই!

ঠিকই ধরেছেন। লিওনেল মেসির চোট ভাবাচ্ছে বার্সাকে। তিন দিন আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঊরুতে চোট পান মেসি। সাবধানতা হিসেবে কাল তিনি বার্সা সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, কাল বার্সার অনুশীলন গ্রাউন্ড সিউতাত এসপোর্তিভায় শারীরিক পরীক্ষা করাতে গিয়েছিলেন মেসি। ঠিকমতো হাঁটতে পারছিলেন না। বার্সার মেডিকেল টিম কাল তাঁকে আর পরীক্ষা করেনি। আজ তাঁর চোট পরীক্ষা করে দেখা হবে। বুধবার রাতে ক্লাসিকোয় মেসির খেলতে পারবেন কি না, তা নিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে আজ আর্জেন্টাইন তারকার সঙ্গে কথা বলবেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ফিট না থাকলে মেসিকে স্কোয়াডের বাইরে রাখা হবে। বদলি হিসেবেও তাঁকে মাঠে নামতে দেখা যেতে পারে।

বার্সার পক্ষ থেকে মেসির চোট নিয়ে খোলামেলা কিছুই বলা হয়নি। ক্লাসিকোর আগে আর্জেন্টাইনের চোট নিয়ে মুখে কুঁলুপ এঁটেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে শুধু এটুকু বলা হয়েছে, ‘মেসির চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’ কিন্তু চোট কতটুকু গুরুতর কিংবা হালকা চোট পেলেও মেসির সুস্থতা নিয়ে কিছুই নিশ্চিত করে জানায়নি বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে এটি বোধ হয় তাঁদের রণ-পরিকল্পনার অংশ! তবে চোট আর বার্সার সঙ্গে অনুশীলন না করায় গুঞ্জন উঠেছে, সেমির প্রথম ক্লাসিকোয় নাও খেলতে পারেন মেসি।

বার্সার মূল দলে যোগ দেওয়ার পর খুব কম ক্লাসিকোতেই মেসিকে দেখা যায়নি। ২০০৫ সাল থেকে হিসেব কষলে দেখা যায় সর্বশেষ ৪১ ক্লাসিকোর মধ্যে মেসি মাত্র তিনটি ম্যাচ খেলতে পারেননি। এই তিনটি ক্লাসিকোই ছিল লা লিগার ম্যাচ। কোপা দেল রেতে এ পর্যন্ত ছয়টি ক্লাসিকোর সবগুলোতেই খেলেছেন মেসি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক