,

র‍্যাবের অভিযানে ভূয়া প্রশ্নপএ বিক্রির অভিযোগে  প্রতারক  গ্রেফতার !

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের অভিযানে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে মো. সোহাগ মিয়া নামে ওই কিশোরকে আটক করেন। নিজের জেএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র কিনে প্রতারিত হওয়ার পর এখন নিজেই বনে গেছে প্রতারক চক্রের সক্রিয় সদস্য।সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনাতয়নে সংবাদ সম্মেলন করে এমন তথ্যই জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ। সোহাগ দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উপজেলার শিবনগর এলাকার মনির হোসেনের ছেলে।

র‌্যাবের-১৪ দাবি,  ফেসবুক ব্যবহার করে প্রশ্নপত্র বিক্রির নামে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার যে চক্র রয়েছে- সোহাগ সে চক্রের সক্রিয় সদস্য। আখাউড়া উপজেলার ধাতুরপহেলা এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহাগকে শনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব। আটক করার পর জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে জেএসসি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়।

এরপর প্রতারককে খুঁজতে গিয়ে নিজেই ওই চক্রে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সোহাগের বিরুদ্ধে আখাউড়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর