,

শেষ পর্বের ম্যাচের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ শেষে পাওয়া গেছে সেরা চারটি দল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। দলগুলো নিয়ে সোমবার থেকে মাঠে গড়াবে বিপিএল ষষ্ঠ আসরের শেষ পর্বের ম্যাচগুলো।

সোমবারের প্রথম ম্যাচটি হবে এলিমেনেটর। এ ম্যাচে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থাকা চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ৪ নম্বর দল ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। জিতলেও আবার নিশ্চিত নয় ফাইনাল।

দিনের দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সঙ্গে মুখোমুখি হবে দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী হতে হবে।
এলিমিনেটর ম্যাচের বিজয়ী আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচের হেরে যাওয়া দলটি নিয়ে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। আর ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে চলতি আসরের বিপিএল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর