শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক যেন মরণ ফাঁদ!

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ৭৭ কিলোমিটার মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক বছরে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশ এবং কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৪৩ কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় রয়েছে বিপদজনক বাঁক। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। শুধু জানুয়ারি মাসেই এই দুই মহাসড়কে প্রাণ গেছে ১৩ জনের। এই দুই রুটে প্রতিদিন চলাচল করে অন্তত ১৫ হাজার যাত্রী। অদক্ষ চালকদের বেপরোয়া মনোভাব ও অবৈধ যান চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ বলে দাবি করেন চালক ও যাত্রীরা।

এদিকে, বাস মালিক সমিতির নেতারা অভিযোগ করে বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধের কোন উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের।

তবে ব্রাহ্মনবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হোসেন সরকার বলেন, চালকরা সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।

তবে শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক এবং কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিপদজনক বাঁকগুলো সংস্কার ও অবৈধ যান চলচল বন্ধের দাবি জানান সংশ্লিষ্টরা।