,

প্রায় দ্বিগুন বিপিএল ফাইনালের টিকিটের মূল্য

news-image

স্পোর্টস ডেস্ক : ষষ্ঠ বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে শুরু হবে প্লে-অফ। তারপর কাঙ্ক্ষিত ফাইনাল। আজ প্লে-অফ ও ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য জানিয়ে দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। তাতে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের ম্যাচগুলোর চেয়ে ফাইনালের টিকিট মূল্য প্রায় দ্বিগুন।

গ্রুপ পর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ২০০ টাকা। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা (গ্যালারি)। শুধু গ্যালারি নয়, অন্য জায়গাগুলোতেও টিকিটের মূল্য দ্বিগুন করা হয়েছে। ফাইনালে ছাদসহ গ্যালারির টিকিটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের প্রতিটি টিকিট পাওয়া যাবে এক হাজার টাকায়। গ্রেন্ড স্ট্যান্ডের প্রতিটি টিকিট চার হাজার করে।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের টিকিট পাওয়া যাবে গ্যালারি ৩০০ টাকা, ছাদসহ গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ট ৭০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ট ৪০০০ টাকা।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট যথাক্রমে গ্যালারি ১০০ টাকা, ছাদসহ গ্যালারি ১৫০ টাকা, ক্লাব হাউট ও ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা।

চলতি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। ফাইনালের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। আবার অনলাইনে Shohoz.com ও Ucash থেকে টিকিট কেনা যাবে। পাশাপাশি মিরপুরের দুটি বুথ থেকেও টিকিট কেনা যাবে।

উল্লেখ্য এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর