মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর  বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর হালিমা আক্তার নামক তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের  ভাদুঘর ভূঁইয়াপাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু হালিমা ওই এলাকার আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্হানীয়রা জানান, সকাল সাঁড়ে ৭টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে হালিমার পরিবার জানতে পারে তাদের বাড়ি থেকে কয়েক’শ গজ দূরবর্তী দু’টি ভবনের মধ্যবর্তী স্থানে হালিমার মরদেহ পরে আছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রির্পোট পেলেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে । বিষয়টি তদন্ত চলছে।