নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত : ৩ ছাত্রি অনুপস্থিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ৪টি মাধ্যমিক কেন্দ্রে এস এস সি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। আজ শনিবার(২ ফ্রেরুয়ারি) কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯০ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৭ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে এর মধ্যে অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৪ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে এর মধ্যে অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী ও গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৮১ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে।
অপরদিকে দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১৯২ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে এর মধ্যে অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী।
নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির সন্তোষ প্রকাশ করেন। এসময় সহকারি কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল বাকী,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান,উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়াসহ কেন্দ্র সচিব,হল সুপারগণ উপস্থিত ছিলেন।










