নাসিরনগর গোর্কণ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান খান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদের কাছে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন গোর্কণ গ্রামের এ.কে.এম সাইফুর রহমান(স্বতন্ত্র),কামরুল হাসান খাঁন(জাতীয় পার্টি),নুরপুর গ্রামের ছোয়াব আহমেদ হৃতুল(আওয়ামীলীগ),ডিঘর জেঠাগ্রামের মোঃ রহমত আলী(স্বতন্ত্র) ও নুরপুর গ্রামের সামসুল আরেফিন(স্বতন্ত্র)।
উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানিয়েছেন,নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি রবিবার মনোনয়নপত্র বাছাই,১০ ফেব্রুয়ারি রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় নিহত হবার পর চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। এ পদ পূরণে গোর্কণ ইউপি চেয়ারম্যানের পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।










