,

বিজয়নগরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

news-image
বিজয়নগর প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) ভৈরব ক্যাম্প। শুক্রবার ভোরে উপজেলার হোসেনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। আটকরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল শহীদের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত সাহিদ মিয়ার ছেলে মো. মাসুক মিয়া (৩২) ও আলম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৬)।
চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হোসেনপুর এলাকায় মৃত শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর