মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে চোট পেয়ে হাসপাতালে তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। কিছুতেই ক্যাচ হয় না, তবুও কোন আশায় তাসকিন আহমেদ উল্টো দিকে দৌড় দিলেন কে জানে! আর এতেই ‘সর্বনাশ’টা হয়ে গেল!

সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। টিভি রিপ্লেতে দেখে যেটা মনে হলো, গোঁড়ালি বা অ্যাঙ্কলে ভালোই চোট পেয়েছেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বিসিবির চিকিৎসক রুমে। সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। বিসিবি চিকিৎসকেরা জানালেন, সেখানে এক্স–রে করার পরই বোঝা যাবে তাসকিনের চোট কতটা গুরুতর। তবে বাংলাদেশ পেসারের কাতর মুখ দেখে মনে হয়েছে ভালো শঙ্কিত হয়ে পড়েছেন তিনি।

শঙ্কাটা যে নিউজিল্যান্ড সফর নিয়ে, বলার অপেক্ষা রাখে না। এ বিপিএলে কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন তাসকিন! ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে কদিন আগে ফিরেছেন জাতীয় দলে। ২০১৮ সালটা তাঁর কেটেছে বারবার চোটাঘাতে। আসন্ন নিউজিল্যান্ড সফরে যখন ভালো কিছুর স্বপ্ন তাসকিনের, তখনই পেলেন চোট।

সবশেষ খবর হলো, চিকিৎসকেরা আশার কথাই শুনিয়েছেন তাসকিনকে। এই পেসারের বাবা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন চোট খুব গুরুতর নয়। তাসকিনকে আপাতত সাতদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক