মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের এই নারী ক্রিকেটার ইতিহাস গড়লেন

news-image

স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টনে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচ খেলার মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন ভারতের ক্রিকেটার মিতালি রাজ। মেয়েদের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এই হ্যামিল্টনেই কাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডের ছেলেদের বিপক্ষে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ভারত। রোহিত শর্মাদের মতো আজ মিতালিরাও আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি। মাত্র ১৪৯ রানেই অলআউট মিতালির দল। অধিনায়ক মিতালি নিজেও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৯ রান করেই। তাতে অবশ্য মিতালির মাইলফলকে কোনো চোট লাগেনি।

ছেলেদের ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে দুই শ ম্যাচ খেলার মাইলফলক গড়েছিলেন বোর্ডার। টেস্টে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি টেন্ডুলকারের দখলে। আর এবার মেয়েদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ম্যাচ খেলার ‘ডাবল সেঞ্চুরি’ করলেন মিতালি।

১৯৯৯ সালে ভারতের ওয়ানডে জার্সিতে অভিষিক্ত হন মিতালি। ১৯ বছরের বেশি সময়ব্যাপি এই ক্যারিয়ারে নিজেকে তিনি স্থাপন করেছেন অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। মজার ব্যাপার, ভারতের মেয়েরা এ পর্যন্ত যে ২৬৩টি ওয়ানডে খেলেছে তার মধ্যে দুই শ ম্যাচেই প্রতিনিধিত্ব করেছেন মিতালি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডও তাঁর দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন মিতালি। মেয়েদের মধ্যে এটি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক