মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাকে স্মরণে কান্নায় ভেঙে পড়লেন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবলকে বলা হয় মোর দেন এ গেম। এতে খেলার পাশাপাশি আবেগ-ভালোবাসা সবকিছুই মিশ্রিত থাকে। আবারও সেটা প্রমাণিত হল ফ্রান্সের ক্লাব নান্তেসের ঘরের মাঠে। বিমান দুর্ঘটনায় নিখোঁজ এমিলিয়ানো সালার স্মরণে সেন্ট ইটেনির বিপক্ষে ম্যাচে খেলা বন্ধ থাকে এক মিনিট।

এই ক্লাব থেকেই গত ২১ জানুয়ারি বিদায় নেয়ার পর পাড়ি জমাতে চেয়েছিলেন কার্ডিফ সিটিতে। তবে সেই বিদায় যে চিরবিদায় হবে তা কেই বা জানতো।

আর্জেন্টাইন ফরোয়ার্ড সালার নিখোঁজের পর গতকাল বৃহস্পতিবার প্রথম মাঠে নামে তার সাবেক ক্লাব নান্তেস। ম্যাচ চলাকালীন অবস্থায় ৯ মিনিটের মাথায় হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়। ফ্রান্সের এই ক্লাব মাঠটি এদিন যেনো হয়ে ওঠে এক টুকরো আর্জেন্টিনা। গ্যালারিতে দর্শকরা নিয়ে আসেন বিশাল বিশাল আর্জেন্টিনার পতাকা ও সালার ছবি।

দুই দলের ফুটবলাররা খেলা বন্ধ রেখে স্মরণ করে সালাকে। মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ২৮ বছর বয়সী এই ফুটবলারের ছবি। এসময় কান্নায় ভেঙে পড়েন নান্তেসের ম্যানেজার ভালিদ হালিলহোদাজিক। ৬৬ বছর বয়সী এই কোচের অধীনেই নান্তেসের হয়ে ১১৭ ম্যাচ খেলেছিলেন সালা, গোল পেয়েছিলেন ৪২টি।

রেকর্ড ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছিলেন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির হয়ে। সেখানে ট্রেনিংয়ের উদ্দেশে যাত্রা পথে ইংলিশ চ্যানেলের মাঝে গিয়ে সালাকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত হদিস মেলেনি আর্জেন্টাইন এই ফুটবলারের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক