মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোর্নমাউথের কাছে উড়ে গেল চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে কী খেলাটাই না খেলল বোর্নমাউথ! চেলসিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলল ইপিএলের পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা দলটি। এক এক করে চার গোল হজমের স্বাদ নিয়ে বাড়ি ফিরল চেলসি।

৪-৪-১-১ ফরমেশনে চেলসিকে প্রথমার্ধের পুরোটা সময় আটকে রেখেছিল বোর্নমাউথ। ৪-৩-৩ ছকে চেলসিও ভালোই জবাব দিচ্ছিল। বল দখলে অতিথিরা এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে জবাবটা জুতসই-ই দিয়েছে বোর্নমাউথ। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই।

বিপত্তি বাধে দ্বিতীয়ার্ধে এসে। চেলসিকে কাবু করার কোনো জাদু-মন্ত্র পেয়ে গেল কি না জানা যায়নি। তবে কিভাবে বল জালে জড়াতে হয় তা নিশ্চিত ভাবে জেনেছে বোর্নমাউথের খেলোয়াড়ের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দুই মিনিটের মাথাতেই চেলসির জালে বল জড়ান জশুয়া কিং। থ্রো থেকে পাওয়া বল ব্রুকসের দুর্দান্ত পাসে পেয়ে যান কিং। সেটা জালে জড়াতে ভুল করেননি কিং।

এ দিন আলাদা করে যার কথা বলতে হয় তিনি ডেভিড ব্রুকস। তাঁর অসাধারণ পাস আর প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দেওয়া শট সত্যি প্রশংসার দাবিদার।

৫৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে জুভেন্টাসের কান্তে। কিন্তু ৬৩তম মিনিটে ভুল করেননি ব্রুকস। এবার কিংয়ের কাছ থেকে বল পেয়ে গোল করেন ব্রুকস। ৬৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ তে নেওয়ার সুযোগ জুভেন্টাসের রক্ষণ দেয়ালে আটকে যায়।

৭৪তম মিনিটে জুভদের বুকে ফের ছুরি চালান কিং। জুভেন্টাসের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান বোর্নমাউথের নরওয়াইয়ান এই স্ট্রাইকার। নির্ধারিত সময়ের খেলা ততক্ষণে শেষ। রেফারিও শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই জুভদের বুকে শেষবারের মতো ছুরি চালিয়ে বসে বোর্নমাউথ। এবার হন্তারক চার্লি ডেনিয়েল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক