চিটাগং বনাম ঢাকা ম্যাচ দেখুন সরাসরি
স্পোর্টস ডেস্ক : নিজভূমে নিজেদের হারিয়ে খোঁজা চিটাগং ভাইকিংস চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়ছে। ইতিমধ্যে দুই দলের মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ফিল্ডিং করছে সাকিব আল হাসানের ঢাকা। দুই দলের খেলা দেখুন সরাসরি।
ম্যাচটি দু’দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, টুর্নামেন্টের শেষ ৩ ম্যাচে উভয় দলই টানা পরাজয়ের মুখ দেখেছে। জয় দিয়ে ঘরের মাঠে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় চিটাগং। ঢাকাও বের হতে চায় টানা হারের বৃত্ত থেকে।
https://youtu.be/1iLiCQXXexk










