বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে জঙ্গি হামলায় ৪৩ জন নিহত

asamভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের পুলিশ বলছে, সনিতপুর এবং কোকরাঝাড় জেলায় জঙ্গি হামলায় এখনো পর্যন্ত অন্তত ৪৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ অভিযোগ করছে, নিষিদ্ধ সংগঠণ এনডিএফবির একটি বিদ্রোহী গোষ্ঠি এই ঘটনার জন্য দায়ী।
আসাম পুলিশের প্রধান খগেন শর্মা জানিয়েছেন, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন সনিতপুর জেলার সিমাংপাড়া গ্রামে। এই একটি গ্রামেরই অন্তত ২১ জন নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, সোমবার এক নিরাপত্তা অভিযানে এনডিএফবির দুজন শীর্ষ নেতা মারা যায়। ঐ অভিযানের প্রতিশোধ হিসেবেই সংগঠণটি হামলা চালিয়ে থাকতে পারে।
ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড বা এনডিএফবি দাবী করে, তারা আদিবাসী বোড়ো জনগোষ্ঠির অধিকারের জন্য লড়াই করছে। এর আগে তারা আসামের মুসলিম জনগোষ্ঠি এবং অন্যান্য জাতিগোষ্ঠির ওপরও হামলা চালিয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলাটিকে কাপুরুষোচিত অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন। হামলার পর পুরো আসাম প্রদেশে রেড এ্যালার্ট জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা