,

পদত্যাদ করছেন হাথুরুসিংহে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময়কালে দলের পাশাপাশি দল নির্বাচনের দায়িত্ব অনেকটাই নিজের দিকে নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের পর নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। সেখানেও নিজের ক্ষমতার প্রদর্শন শুরু করেন তিনি।

হাথুরুসিংহের দাবিতে দল নির্বাচন করার পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) একাধিক কমিটিতেও জায়গা পান তিনি। কিন্তু এরপরেও দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় এবার লঙ্কান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশে নির্বাচক প্যানেলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাথুরুসিংহেকে।

এদিকে নির্বাচক কমিটি থেকে হাথুরুসিংহকে সরিয়ে দেওয়ায় বেশ চটেছেন তিনি। শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যমের মতে, এই ঘটনার জন্য কোচের পদ থেকেও পদত্যাগ করতে পারেন হাথুরুসিংহে! কেননা এই বিষয়টি খুব একটা ভালোভাবে নেননি তিনি।

বোর্ডের একটি সূত্র এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলে, ‘নতুন ব্যবস্থা নেওয়ার পর তার একটি তালিকা এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টিম ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়েছে। দ্বিতীয় টেস্টের চূড়ান্ত একাদশ ঠিক করবে ওই নতুন সেটআপ এবং ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ওই টেস্টের একাদশ নির্বাচনে কোচের কোনো হাত থাকবে না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর