,

আজ মাঠে নামছে যারা (সরাসরি দেখুন)

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান ষষ্ঠ আসরের বুধবারের ম্যাচে মাঠে নামছে চারটি দল- চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স।

দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ম্যাচটির ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচের আগে চিটাগং ভাইকিংস রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৬টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে ৫টি ম্যাচে। অন্যদিকে ৭টি ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় পাওয়া রাজশাহী কিংস রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আসরে দুই দলের মধ্যে এটিই প্রথম লড়াই।

দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের এই ম্যাচটির ভেন্যু মিরপুর স্টেডিয়াম। আসরে দুই দলের এটিই প্রথম লড়াই। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে সিলেট সিক্সার্স জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে, হেরেছে বাকি ৫টি ম্যাচই। তবে এর চেয়েও করুণ অবস্থা খুলনা টাইটান্সের। ৮টি ম্যাচ খেলে মাত্র ১টি জয়ের বিপরীতে ৭টি ম্যাচেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এই ম্যাচ থেকে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরের নেতৃত্বে খেলবে সিলেট সিক্সার্স।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর