,

আবারও ভারতীয় বোলাদের সামনে অসহায় নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: আবারও ভারতীয় পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করলো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৪৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সব্বোর্চ ৯৩ রান করেছে রস টেইলর।

টস জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বে ওভালে নিয়মিত উইকেট পড়ছে কিউইদের। ফলে কখনই রানের গতি বাড়ানোর চেষ্টা করতে পারেনি নিউজিল্যান্ড। ৫৯ রানে পড়ে গিয়েছিল তাদের তিন উইকেট। আউট হয়েছিলেন মার্টিন গাপ্টিল (১৩), কলিন মুনরো (৭) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (২৮)। সেখান থেকে চতুর্থ উইকেটে টম লাথামের সঙ্গে রস টেলর ১১৯ রান যোগ করেন। ১৭৮ রানে লাথাম (৬৪ বলে ৫১) ফেরার পর আর কোনো জুটি হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিলেন রস টেইলর। তিনি শতক হাকানোর সম্ভাবনা জাগিয়ে তুলেও পারেননি। ব্যক্তিগত ৯৩ রানে আউট হন।

ভারতের পক্ষে মোহম্মদ সামি তিনটি, ভুবনেশ্বর কুমার দুটি, যুযুবেন্দ্র চাহাল দুটি ও হার্দিক পান্ডে দুটি উইকেট পেয়েছেন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর