,

রোনালদোর গোলে জুভেন্টাসের নাটকীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : একেই বুঝি বলে আগুনঝরা ম্যাচ…!

আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটিতে জুভেন্টাস ছিল কোণঠাসা হয়ে। জুভেন্টাসের গোলরক্ষক ভয়েচক সেজনি গোলপোস্ট আগলে না রাখলে খেলার ফলাফল অন্য কিছুই হত নিশ্চিত। তবে জুভেন্টাস ভক্তদের জন্য সুখবর সেজনি নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন। আর শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টি শটে ২-১ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে জুভেন্টাস।
সিরি আতে ২১ ম্যাচে এ জয়ে অপরাজিত জুভেন্টাস ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

১৩তম মিনিটেই কর্নার থেকে গোলমুখ খুলতে পারত স্বাগতিকেরা। তবে লাৎসিওর ওয়াললেসের নেওয়া দুর্বল হেড সহজেই আটকে দেন সেজনি। ১৯তম মিনিটে ২০ গজ দূর থেকে কোরেরার দুর্দান্ত শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সেজনি। প্রথমার্ধে এভাবেই লাৎসিওর সামনে দেয়াল হয়ে ছিলেন সেজনি।

বিপত্তি বাধে দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে ক্যানের আত্মঘাতী এক গোলে। ১-০ গোলে পিছিয়ে পড়া জুভেন্টাস সমর্থকদের মনে তখন হারের শঙ্কা। ৭৪তম মিনিটে ক্যানসেলোর গোলে সমর্থকেরা খানিকটা স্বস্তি পায়। সমতায় ফিরলেও ব্যবধান বাড়িয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে প্রয়োজনীয় গোলমুখ খুলতে পারছিল না জুভেন্টাস। ৮৭তম মিনিটে পেনাল্টি আদায় করেন ক্যানসেলো। ৮৮তম মিনিটে রোনালদোর সফল স্পটকিকে জয় পায় জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ