,

টাইগার যুবারা জয় দিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু করলো

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শুরু করল টাইগার অনূর্ধ্ব-১৯ দল। আজ রবিবার কক্সবাজারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ইংলিশদের ১২০ রানে আটকে রেখে বাংলাদেশের যুবারা জিতেছে ৭ বল বাকি রেখেই। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম সাকিব।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের দূর্গে আঘাত হানেন তানজিম সাকিব। তার সঙ্গী হন রাকিবুল হাসান। ৪ ওভারের মধ্যে ৩৬ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা। পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন হিল ও গোল্ডসওয়ার্থি। ৩৫ বলে ৩৪ রান করা হিলকে ফিরিয়ে জুটি ভাঙেন শামিম হোসাইন। এরপর ইংলিশরা শেষ দিকেও তুলতে পারেনি প্রতাশিত রান। দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব নেন আরও একটি উইকেট। ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

রান তাড়ায় নেমে ৫০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। ২২ বলে ২৮ করে ফেরেন তানজিদ। রাট রেটের চাপ না থাকায় মাহমুদুল ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নিয়েছেন ৫৪ বলে ৪৪ রান করে। তিনে নেমে পারভেজ হোসেন খেলেন ২৯ বলে ৩৩ রানের ইনিংস। শেষ দিকে অধিনায়ক আকবর আলির দুই বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দুই দলের যুব ওয়ানডে সিরিজ শুরু হবে মঙ্গলবার থেকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর