,

প্রথমবার ‘পিংক ওয়ানডে’ হারল প্রোটিয়ারা

news-image

স্পোর্টস ডেস্ক : গোলাপি জার্সিকে দক্ষিণ আফ্রিকার জন্য সৌভাগ্যের প্রতীক ধরা হয়। স্তন ক্যানসারের ব্যাপারে সচেতনতা ও তহবিল তৈরির লক্ষ্যে এই বিশেষ রঙের জার্সি পরে এর আগে খেলা আট ওয়ানডেতে কখনো হারেনি তারা। তবে আজ পেসার উসমান শেনওয়ারি ও ব্যাটসম্যান ইমাম-উল-হকের নৈপুণ্যে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল পাকিস্তান।

জোহানেসবার্গে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে ১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে আরেক ওপেনার হাশিম আমলা ও অধিনায়ক ফাফ ডু-প্লেসিস জোড়া হাফ-সেঞ্চুরি তুলে দলের শুরুর ধাক্কা সামাল দেন। কিন্তু আমলা ৫৯ ও ডু-প্লেসিস ৫৭ রানে ফিরে গেলে দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডারে ধস নামিয়ে দেন শেনওয়ারি।

৬ ডেলিভারিতে ৪ উইকেট শিকার করেন শেনওয়ারি। ফলে ৫ উইকেটে ১৫৬ থেকে ১৬৪ রানে ৪১ ওভারেই অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার থেকে শুরু করে শেষ ছয়জনের রান যথাক্রমে ৪, ১১, ০, ০, ২, ৫। শেনওয়ারি ৩৫ রানে ৪ উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ১৬৫ রানের টার্গেটে ৭০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম ও ফখর জামান। এর মধ্যে ৪৪ বলে ৪৪ রান অবদান রেখে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন জামান। জামানের সাথে বড় জুটির পর তিন নম্বরে নামা বাবর আজমের সাথেই হেসেখেলে দলের স্কোরে রান জমা করছিলেন ইমাম। দ্বিতীয় উইকেটে তারা ৯৪ রান যোগ করেন। ফলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান।

জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হন ইমাম। ৯১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন তিনি। বাবর ৪১ ও মোহাম্মদ রিজওয়ান ১ রান নিয়ে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের শেনওয়ারি। সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। সেই ম্যাচসহ পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলতে পারবেন না বর্ণবিদ্বেষী মন্তব্য করে নিষেধাজ্ঞায় থাকা নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর