,

গেইলের চেয়েও ভয়ংকর সৌদির এই ব্যাটসম্যান !

news-image

স্পোর্টস ডেস্ক : কুয়েতের দেওয়া ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯.১ ওভারেই জয় তুলে নেয় সৌদি আরব। ১৫ বলে ফিফটি তুলে নেন সৌদির ব্যাটসম্যান ফয়সাল খান।

সৌদি আরবও ক্রিকেট খেলে! ‘বিস্ময়কর’ তথ্যটি ছড়িয়ে দেওয়ার জন্য ফয়সাল খানকে ধন্যবাদ দেওয়া উচিত। তাঁর সুবাদে জানা গেল, সৌদি আরব শুধু ক্রিকেট খেলেই না, দলের খেলোয়াড়েরা জায়গা করে নিতে পারেন রেকর্ড বইয়েও। পরশু ওমানে ব্যাট হাতে ফয়সাল কি কাণ্ডটাই না ঘটিয়েছেন! ১৫ বলে ছুঁয়েছেন ফিফটি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম ফিফটি।

ওমানে চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে টি-টোয়েন্টি বাছাইপর্ব। কাল সেখানে কুয়েতের ১৩৬ রান তাড়া করতে গিয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন ফয়সাল। ১৫ বলে ফিফটি তুলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৮ বলে ৮৩ রানে। এতে মাত্র ৯.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সৌদি আরব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফয়সালের চেয়ে কম বল খেলে ফিফটির মুখ দেখেছেন ভারতের যুবরাজ সিং ও নিউজিল্যান্ডের কলিন মানরো। তবে ফয়সাল খুশি হতে পারেন এই ভেবে যে, রেকর্ড বইয়ে তিনি টেক্কা দিয়েছেন ক্রিস গেইলকেও! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের দ্রুততম ফিফটি ১৭ বলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটির রেকর্ড আজও যুবরাজের দখলে। আর ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ফিফটি করেছিলেন মানরো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর