,

চট্টগ্রাম পর্বের আগে পয়েন্ট টেবিলে কে কোথায়

news-image

শুক্রবার থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের চট্টগ্রাম পর্বের খেলা। এই পর্বটি দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরা চার নিশ্চিত করার শেষ সুযোগ এই পর্বে পাবে দলগুলো। এই পর্বে পিছিয়ে পড়লে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না।গুরুত্বপূর্ণ এই পর্বের আগে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহীমের দলটি ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা।

এদিকে দীর্ঘ সময় শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস নেমে গেছে দুই নম্বরে। ৮ ম্যাচে তাদের জয় ৫টিতে। পয়েন্ট ১০। সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট সমান হলেও কুমিল্লার চেয়ে রানরেটে এগিয়ে সাকিব আল হাসানের দল।বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আছে ৪ নম্বরে। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে তাদের পয়েন্ট ৮। সমানসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে ৫ নম্বরে আছে রাজশাহী কিংস।

এদিকে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। ৯ ম্যাচ খেলে ২টিতে জিতেছে খুলনা। আর ৮ ম্যাচেও দুই জয় সিলেটের। কিন্তু রানরেটে এগিয়ে খুলনা।

বিপিএলের পয়েন্ট টেবিল :

দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
চিটাগং ভাইকংস ১২ ০.৩৩৯
ঢাকা ডায়নামাইটস ১০ ১.৩৬১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ -০.০৩৭
রংপুর রাইডার্স ০.২৬৪
রাজশাহী কিংস ০.৩৪৯
খুলনা টাইটান্স -০.৬৫৩
সিলেট সিক্সার্স -০.৮৪২

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর