মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগংয়ের বিপক্ষে লড়াকু পুঁজি রাজশাহীর (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : রোবটের মতো চেষ্টা করলেন লরি ইভানস। খেললেন আরেকটি অনিন্দ্যসুন্দর ইনিংস। শেষদিকে কোপ দাগালেন ক্রিশ্চিয়ান জোনকার। তাতে চিটাগং ভাইকিংসকে ১৫৮ রানের টার্গেট দিল রাজশাহী কিংস।

বিপিএলের ২৭তম ম্যাচে লড়ছে রাজশাহী ও চিটাগং। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করতে নামে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।

তবে শুরুতেই হোঁচট খায় বরেন্দ্রভূমির দলটি। রবি ফ্রাইলিংকের শিকার হয়ে ফেরেন সৌম্য সরকার। এর রেশ না কাটতেই খালেদ আহমেদের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন মার্শাল আইয়ুব। পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লরি ইভানস। সেই প্রচেষ্টা আলোর মুখও দেখে। দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। স্বাভাবিকভাবেই ছোটাতে শুরু করেন স্ট্রোকের ফুলঝুরি। তাতেই ঘটে বিপত্তি।

আবু জায়েদের বলে ইয়াসির আলির দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরেন ডেসকাট। ২০ বলে ৪ চারে ব্যক্তিগত ২৮ রানে এ ডাচ ফেরার পরই সানজামুলের শিকারে পরিণত হন জাকির হাসান। দুর্দান্ত ক্যাচে তাকেও ফেরত পাঠান ইয়াসির। ফলে হঠাৎ চাপে পড়ে রাজশাহী। ২ উইকেটে ৬১ থেকে তাৎক্ষণিক ৭২/৪ হয়ে যায় কিংসরা।

একে একে টপঅর্ডারের সবাই ফিরলেও ক্রিজ আঁকড়ে বসে থাকেন ইভানস। ফলে লড়াকু পুঁজি গড়ার আশাও থাকে উত্তরবঙ্গের দলটির। একপ্রান্ত আগলে রানের ফোয়ারা ছোটান তিনি। তাতে এগোতে থাকে তারা। গেল ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও তিন অংক ছোঁয়ার পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আর কত? দলের প্রয়োজন ও সময়ের দাবি মেটাতে গিয়ে খালেদ আহমেদের বলে মুশফিকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরত আসার আগে খেলেন ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৪ রানের নান্দনিক ইনিংস।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক