রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং (সরাসরি)
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে আজ মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।
বিপিএলের লিগ টেবিলে ভালো অবস্থানে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে মাত্র একটি হার। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা।
অন্যদিকে, ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে রাজশাহী।
https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk










