,

সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়ে অর্ধেক কাজটা সেরেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাকিস্তানও তো ছাড়ার পাত্র নয়। ২০৩ রানের ছোট্ট পুঁজি নিয়েও একটা সময় প্রোটিয়াদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল সরফরাজ আহমেদের দল। তবে শেষ রক্ষা হয়নি।

ফন ডার ডাসেন আর আন্দেলো ফেহলুখায়োর দুর্দান্ত এক জুটিতে ম্যাচ বের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি তারা জিতেছে ৫ উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায়ও ফিরেছে স্বাগতিক দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ১১২ রানের মধ্যে ৮ উইকেট হারানো দলটি তো একটা সময় ছিল দেড়শোর মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।

সেখান থেকে পাকিস্তানের মান বাঁচান অধিনায়ক সরফরাজ আহমেদ আর দশ নাম্বারে নামা হাসান আলি। ৭৯ বলে মাত্র ২ বাউন্ডারিতে ৪১ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন সরফরাজ। ৫৫ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় হাসান আলি করেন ৫৯ রান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল ছিলেন আন্দেলো ফেহলুখায়ো। ২২ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। ৩টি উইকেট শিকার তাবারেজ শামসির।

জবাব দিতে নেমে একটা সময় ৮০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। তবে ফন ডার ডাসেন আর ফেহলুখায়ো ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে তুলেন। ১২৭ রানের জুটিতে তার ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন। ডাসেন ১২৩ বলে ৯ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ৮০ রানে। ৮০ বলে ৭ চার আর ২ ছক্কায় হার না মানা ৬৯ করেন ফেহলুখায়ো।

পাকিস্তানের পক্ষে ৪৪ রানে ৩টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। বাকি দুই উইকেট শাদাব খানের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর