মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় পেল রংপুর রাইডার্স

news-image

বিপিএলে জয়ের ধারা অব্যাহত রাখলো রংপুর রাইডার্স। মঙ্গলবার ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে খুলনা টাইটান্স ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বাহিনী।

এদিন, হাফ সেঞ্চুরি পেয়েছেন ক্রিস গেইল ও অ্যালেক্স হেলস। দু’জনই সমান ৫৫ রান করেন। তবে গেইলের চেয়ে বেশি বিধ্বংসী ছিলেন হেলস। গেইল ৪০ বলে ৫৫ এবং হেলস সমান ৫৫ রান করতে খেলেন মাত্র ২৯ বল। এছাড়া অর্ধশতক না পেলেও ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জয়ে বড় অবদান রাখেন এবি ডি ভিলিয়ার্স। খুলনার হয়ে ইয়াসির শাহ দুটি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও জুনায়েদ খান একটি করে উইকেট পান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের স্কোর গড়ে খুলনা টাইটান্স। সর্বোচ্চ ৪৮ রান করেন নাজমুল হাসান শান্ত। এছাড়া টেইলর ৩২, মাহমুদুল্লাহ ২৯ ও ডেভিড ওয়াইজের ৩৫ রান করেন। রংপুরের হয়ে ফরহাদ রেজা ৩২ রানে ৪ উইকেট নেন। এছাড়া মাশরাফি ও গেইল একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক