,

আশুগঞ্জে ২৩ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে পানি অবমুক্ত

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : বিএডিসির তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-পলাশ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে। ২৩ হাজার হেক্টর জমিতে এই সেচের সুবিধা দেয়া হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইচ খুলে দিয়ে এই পানি অবমুক্ত করেন বিএডিসির পূর্বাঞ্চলীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম।পানি অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম, আশুগঞ্জ-পলাশ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদ হোসেন প্রমুখ।
জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে এ প্রকল্পের অধীনে ১ লাখ ৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যে ২৩ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হবে। গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ (বিএডিসি)। আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশনের প্রকল্প সূএ জানান, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ও ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত পানি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার ৭টি উপজেলায় কম খরচে এ সেচ সুবিধা যাচ্ছে।
এটি দেশের একটি ব্যতিক্রমী সেচ প্রকল্প। দেশের কোথাও এমন কম খরচে সেচের সুবিধা নেই, এই সেচ প্রকল্পে নদীর পানি ব্যবহার হওয়ায় জমির উর্বরতাও বাড়ছে। তাছাড়া এখানে প্রায় ৭০ ভাগ জ্বালানি শক্তি সাশ্রয় হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর