অবশেষে কসবা সীমান্তের শূন্যরেখা থেকে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারত। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের শুন্য রেখা থেকে বিএসএফ তাদের ভারতে নিয়ে যায়। এর আগে ১৮ জানুয়ারি রাত সাড়ে আটটায় বিএসএফ গেইট খুলে নারী, পুরুষ শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন এর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি শূণ্য রেখায় আগত দলটিকে থামিয়ে দেয়। এরপর থেকে ৪ দিন সীমান্ত রেখায় অবস্থান করছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি।
কিন্তু আজ মঙ্গলবার সকালে কোন বৈঠক ছাড়াই তাদের সীমান্ত থেকে সরিয়ে নেয়া হয়। ২৫ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কবির জানান, সকালে বিএসএফ বিজিবির সাথে কোনরকম বৈঠক ছাড়াই আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান