,

রাজশাহী কিংসের কাছে ৩৮ রানে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

news-image

চলতি বিপিএলের ষষ্ঠ আসরে আজ সোমবার (২১ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।জবাবে ব্যাট করতে নেমে লরি ইভান্সের অপরাজিত ১০৪ ও রায়ানের ৫৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে রাজশাহী। কুমিল্লার হয়ে ডওসন ২টি ও মেহেদী ১টি উইকেট শিকার করেন।১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল তামিম-বিজয়। কিন্তু ব্যক্তিগত ২৫ রানে রাব্বির বলে মার্শালের হাতে ধরা পড়ে সাঝঘরে ফেরেন তামিম। এরপর ২৬ রান করে ফেরেন বিজয়। রায়ানের বলে নাফিসের হাতে ধরা পড়ে ফেরেন তিনি।

এরপর আরাফাত সানির বলে প্রসন্নের হাতে ধরা পড়ে ১৫ রান করে ফেরেন সামসুর রহমান। এরপর ১২ রান করে ফেরেন জিয়াউর রহমান। ইভান্সের হাতে ধরা পড়ে রায়ানের দ্বিতীয় শিকার হয়ে সাঝঘরে ফেরেন তিনি।এরপর ১৫ রান করে ফেরেন ইমরুল কায়েস। কায়েস আহমেদের বলে নাফিসের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। এরপর রানের খাতা না খুলেই ফেরেন পেরারা। কায়েসের বলে জোঙ্কারের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। এরপর ১৭ রান করে মিরাজের হাতে ধরা পড়ে রাব্বির বলে ফেরেন ডওসন।এরপর ফেরেন আফ্রিদি ও সাইফউদ্দিন। রাব্বির বলেই ফেরেন তারা। ১৯ রান করে জোঙ্কারের হাতে ধরা পড়ে ফেরেন আফ্রিদি। অন্যদিকে রানের খাতা না খুলেই ইভান্সের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন সাইফউদ্দিন। এরপর মোস্তাফিজের বলে মিরাজের হাতে ধরা পড়ে ১ রান করে ফেরেন মেহেদি।এরই ফলে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় কুমিল্লা। ৩৮ রানের ব্যবধানে জয় পায় রাজশাহী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, সাইফ উদ্দিন, জিয়াউর রহমান, ওয়াহাব রিয়াজ, মেহেদী হাসান, সামসুর রহমান।

রাজশাহী কিংস একাদশ: মেহেদী হাসান মিরাজ, শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, রায়ান টেন ডোসকাটে, জাকির হাসান, ক্রিশ্চিয়ান জোঙ্কার, কায়েস আহমেদ, লরি ইভান্স, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর