গ্রেপ্তার হলেন সাবেক ফুটবলার কায়সার হামিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির নামে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

তিনি বলেন, ‘সাবেক ফুটবলার কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’

সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী বলেন, কায়সার হামিদের নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন।

প্রায় আট বছর আগের এই প্রতিষ্ঠানটি এখন বন্ধ হলেও এতে অর্থ লগ্নিকারীদের মামলায় কায়সার হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান এই সিআইডি কর্মকর্তা।

তিনি বলেন, ‘এই ঘটনায় ২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় তাকে (কায়সার হামিদ) এলিফ্যান্ট রোড থেকে রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করা হয়।’

কায়সার হামিদ এক সময় জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন একজন সেরা ডিফেন্ডার। মহামেডানের হয়েই খেলতেন তিনি। অন্যদিকে তার মা ছিলেন একজন সেরা দাবাড়ুদের একজন। এবং তার বাবা সেনা কর্মকর্তা আবদুল হামিদও ছিলেন একজন ক্রীড়া সংগঠক। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত