মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব- ১৪ বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ধজনগর এলাকা হতে ৪০৫ ইয়াবা উদ্ধার করে। রোববার রাতের অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরা হলেন, উপজেলার ধজনগর এলাকার আবতাব মিয়ার ছেলে মো: শাফায়াত মিয়া (৪০) ও বড় ঠোটা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো: রানা মিয়া (২২)।

র‌্যাব-১৪ জানায় , মাদক ব্যবসায়ীর একটি চক্র নিয়মিত জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা মাদক বিক্রয় করে থাকে। মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাতে মোঃ শাফায়াত মিয়া ও মোঃ রানা মিয়াকে মাদকদ্রব্যসহ হাতে-নাতে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে এবং বসত ঘরের মাটির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১,৬২,০০০/- টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক