শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে আল্লাহু আকবর স্লোগান দিয়ে ফুটপাতে হামলা

afpআন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের দিজোঁ শহরের রাস্তায় এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিয়ে ফুটপাতে পথচারীদের গায়ের ওপর গাড়ি তুলে দিয়েছে।

এতে ১১ জন পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

পরপর পাঁচটি স্থানে এভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার পর পুলিশ ঐ চালককে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, ঐ চালকের এর আগে অপরাধ করার রেকর্ড রয়েছে এবং তার মানসিক সুস্থতার বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছিল।

শনিবার ফ্রান্সে আরেক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ছুরি হাতে কয়েকজন ফরাসী পুলিশের উপরে হামলা করার পরের দিনই আবারো প্রায় একই রকম আরেকটি ঘটনা ঘটলো।