প্রতিশোধ নিলো পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই দলটির বিপক্ষে হেরে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। চলতি মাসের ১০ তারিখের ওই ম্যাচে ফ্রেঞ্চ সুপার জায়ান্টদের বিপক্ষে ২-১তে জয় পায় গুইনগ্যাম্প। শনিবার ওই ম্যাচের প্রতিশোধ নিয়েছে থমাস তুখেলের শিষ্যরা। ওই হারের বদলে শনিবার গুনে গুনে নয়টি গোল দিয়েছে পিএসজি।

পার্ক দো প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচের পর ব্যবধান ছিল ৯-০। প্যারিসের দলটির হয়ে হ্যাটট্রিক তুলে নেন কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। জোড়া গোল করেছেন নেইমার। বাকি গোলটি করেছেন থমাস মুনিয়ের।

ম্যাচের ১১তম মিনিটে গোল করে শুভ উদ্বোধন করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। প্রথমার্ধের বিরতিতে যাবার আগে ৩৭ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ঙ্কর রূপ নেয় স্বাগতিকরা। ৫৯, ৬৬ ও ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানি।

ম্যাচের ৬৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন নেইমার। আর ৮০ মিনিটে কাভানির পর ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিকটি তুলে নেন এমবাপেও। তিন মিনিটে পর নিজের প্রথম ও দলের হয়ে নবম গোলটি করে মুনিয়ের।
লিগ টেবিলে ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্থান আরও পোক্ত করল পিএসজি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত