মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরূপে ফিরলো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতেই কিছুটা খেই হারিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের দুটিতেই হার অগোছালো খেলা, চারদিকের সমালোচনা সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থায় সময় কাটাচ্ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে স্বরূপে ফিরলো তারা। সেভিয়াকে ঠিক রিয়াল মাদ্রিদের মত খেলেই ২-০ গোলের ব্যবধানে হারালো গ্যালাক্টিকোরা। দলটির হয়ে গোল দুটি করেন কাসেমিরো এবং বর্তমান বিশ্বসেরা ফুটবলার লুকা মদ্রিচ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৬ মিনিটে মদ্রিচের চিপ শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। ২২ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল সেভিয়া। কাউন্টার এটাক থেকে বেন ইয়াদেরের কাছ থেকে বল পেয়ে এসকুদেরো শট নিলেও সেটি রুখে দেন কর্তোয়া।

গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। ৬৭ মিনিটে ড্যানি সেবায়োসের শট বারে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় রিয়াল। অবশেষে ৭৮ মিনিটে সেভিয়ার রক্ষণভাগে চিড় ধরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

রেগুলিওনের ক্রস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষে এক মিনিট আগে অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে দ্বিতীয় এবং শেষ গোলটি করে তাদের জয় নিশ্চিত করেন রিয়ালের প্রাণভোমড়া লুকা মদ্রিচ। পুরো ম্যাচে রিয়ালের ৯ শটের বিপরীতে মাত্র ১টি শট নিতে পেরেছে সেভিয়া। এই জয়ে লিগের তৃতীয় স্থানে উঠে আসলো রিয়াল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক