,

আগামী বিশ্বকাপই ৪৮ দল?

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি ইনফান্তিনো আগেই ইঙ্গিত দিয়েছিলেন ফুটবল বিশ্বকাপে যত বেশি সম্ভব দেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টায় রয়েছেন তিনি। সেই পথেই যেন এগোচ্ছে আগামী বিশ্বকাপ!

২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সম্প্রতি সিনিয়র গালফ টুর্নামেন্টের আয়োজক নাসির আল-খাতের বলেন, ফিফার সঙ্গে চুক্তি হলে তারা ভেবে দেখবেন। তিনি জানান, এই মুহূর্তে কাতার ৩২ দলের বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করছে। তবে এখনও তাঁদের হাতে তিন বছর সময় রয়েছে। সময়টা কম নয়। সদিচ্ছা থাকলে তারা ৪৮ দলের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারেন।

আরও ১৬টি দলকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে ফিফা। জানা গেছে, এ বছর মার্চের মধ্যে ফিফা ইতিবাচক কোন সিদ্ধান্ত নিতে পারে। তবে পুরো ব্যাপারটাই রয়েছে কাতারের উপর। একমাত্র তাদের দিক থেকে সবুজ সঙ্কেত পেলে তবেই ফিফা ৪৮ দলের বিশ্বকাপের পরিকল্পনা করা শুরু করবে। কারণ, তারা বিশ্বকাপের আয়োজক। কাতারের উপর কোনরকম সিদ্ধান্ত জোর করে চাপাতে চাইছে না ফিফা।
প্রসঙ্গত, গত মাসেই ইনফান্তিনো দোহায় জানিয়েছিলেন, বিশ্বের বেশিরভাগ ফুটবল ফেডারেশনই দল বাড়ানোর পক্ষে মত দিয়েছে। তাই তারাও বিশ্বের প্রতিটি কোণায় ফুটবলের প্রসার করতে চান।

তবে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এখনই। পরিকাঠামোগত সমস্যা তো থাকবেই। থাকবে রাজনৈতিক নানা টানাপোড়েন। তাই নিয়ে চিন্তিত ফিফা। মধ্যপ্রাচ্যে এই প্রথম আয়োজিত হবেবিশ্বকাপ। ৩২ দলকে মাথায় রেখে ২০২২ সালের এই বিশ্বকাপ হওয়ার কথা ২৮ দিনের। কাতারের গরমের জন্য বদলে ফেলা হয়েছে বিশ্বকাপের সময়ও। এই প্রথমবার নভেম্বর ও ডিসেম্বরে হবে ২০২২ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ করা হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ফিফা ভেবেছিল, ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮ দলের টুর্নামেন্ট করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর