জুনায়েদ সিদ্দিকীর ঝলক : খুলনার ১৮১

news-image

জাতীয় দলে একটা সময় বেশ কদর ছিল জুনায়েদ সিদ্দিকীর। প্রতিভার ঝলক দেখিয়েই জায়গা করে নিয়েছিলেন দলে। কিন্তু সময়ের আবর্তে সেই মানুষটিই হয়ে পড়েছেন অপাংক্তেয়। প্রায় ছয় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবারের বিপিএলে চমক দেখাচ্ছেন।

প্রতি ম্যাচেই হাসছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট। এখন পর্যন্ত ছয় ম্যাচে একবারও দুই অংকের নিচে আউট হননি। চলতি টুর্নামেন্টে সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে উঠা জুনায়েদের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ গড়েছে খুলনা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম অমি। দ্বিতীয় উইকেটে আল আমিনকে নিয়ে ৭১ রানের জুটিতে সে ধাক্কা কাটিয়ে উঠেন জুনায়েদ।১৯ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় আল আমিনও খেলেন ৩২ রানের এক ঝড়ো ইনিংস। তাকে বোল্ড করেন শহীদ আফ্রিদি। পরের ওভারে এসে ভয়ংকর হয়ে উঠতে থাকা মাহমুদউল্লাহকেও (৯ বলে ২ ছক্কায় ১৬ রান) একইভাবে বোল্ড করেন পাকিস্তানি অলরাউন্ডার।

তারপরও দলকে এগিয়ে নিচ্ছিলেন জুনায়েদ। ১৬তম ওভারে এসে দুর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪১ বলে ৪টি করে চার ছক্কায় ৭০ রান করেন তিনি। এরপর ডেভিড মালানের ২৫ বলে ২৯ আর আরিফুল হকের ৯ বলে ১ ছক্কায় গড়া ১৩ রানের ছোট দুই ইনিংসে ১৮১ পর্যন্ত যেতে পেরেছে খুলনা।শহীদ আফ্রিদি ৪ ওভারে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ৩৫ রান। ২ উইকেট নেয়া ওয়াহাব রিয়াজেরও খরচা ৩৪ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত