,

ওয়ানডে সাকিব আল হাসান দ্বিতীয়

sakib=23ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব আল হাসান এবার ওয়ানডেতেও এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

পাকিস্তান-নিউ জিল্যান্ডের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর রোববার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলেন সাকিব।

ওয়ানডের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। হাফিজের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৩৯৭।

শীর্ষে থাকা শ্রীলংঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের রেটিং পয়েন্ট ৪০৯।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকেই ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও আর এক ধাপ এগিয়ে শীর্ষে উঠলে তিন ফরম্যাটের ক্রিকেটেই শীর্ষে থেকে অনন্য এক নজির তৈরি করতে পারবেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ