,

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্তের কাজ চূড়ান্ত : আইনমন্ত্রী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার কাজ চলছে।’

একাদশ জাতীয় সংসদে বিএনপির যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না তা মনে করি না। আমার মনে হয়, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। এখনও যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগণই দেখবে তাদের পরিণতি কী হয়।’

সংসদ নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, ‘রিপোর্ট এখনও আমার হাতে আসেনি। রিপোর্ট না আসা পর্যন্ত এ নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না।’

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় যান। সেখান থেকে সড়ক পথে তিনি কসবায় যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর