,

কনুইয়ের চোটে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ওয়ার্নারও

news-image

স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন, টুর্নামেন্টের আকর্ষণ-আবেদন তাতে কয়েকগুণ বেড়েছে নিঃসন্দেহে।তবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের খুশির মধ্যে দুঃখের সংবাদ হয়ে এসেছে, স্টিভেন স্মিথের চোট। মাত্র দুই ম্যাচ খেলার পরই চোট নিয়ে অস্ট্রেলিয়া ফিরতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখানো স্মিথকে।ওই দুই ম্যাচে স্মিথ নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ব্যাটিং কারিশমা দেখা থেকে বঞ্চিতই হতে হয়েছে স্থানীয় দর্শকরা।

ওয়ার্নার অবশ্য সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন। সিলেট সিক্সার্সের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে খেলে ফেলেছেন তিনি। এর মধ্যে দুটি ফিফটি করেছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তো সিক্সার্সকে জেতানোয় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মারকুটে এই ওপেনার।টি-টোয়েন্টির বিধ্বংসী ওয়ার্নারকে দেখা গেছে এই ম্যাচেই। ৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬১ রানের হার না মানা এক ইনিংস বের হয়ে এসেছে তার উইলো থেকে। তার মধ্যে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল দুই হাতেই ব্যাটিং (বাঁহাতি ওয়ার্নার একটা সময় হয়ে গিয়েছিলেন ডানহাতি) আর নাচ। সবমিলিয়ে বিপিএলের আসল উম্মাদনাটা দেখা গেছে এই ম্যাচে। দর্শকরাও ভীষণ বিনোদন পেয়েছেন।

তবে এই বিনোদনের রেশ কাটতে না কাটতেই আরেক দুঃসংবাদ শুনতে হচ্ছে। কনুইয়ের চোটে পড়েছেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া ফেরত যাবেন এই ব্যাটসম্যান। তবে তার আগে চোট নিয়েই দুটি ম্যাচ খেলে যাবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর