মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  নিখোঁজের একদিন পর  শিক্ষকের মরদেহ উদ্ধার 

news-image
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড়ে মেঘনা নদীতে পৌষ সংক্রান্তি উপলক্ষে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খন্ডখালীন শিক্ষক অজয় রায়ের(৩৩)মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার বিকালে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অজয়ের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় মেঘনা নদীর তীরে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে
। আগে মঙ্গলবার সকালে  পৌষ সংক্রান্তি উপলক্ষে  বাড়ির পাশ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়। নদীর পানিতে নামার পর পরই তলিয়ে যায়। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নাসিরনগর থানার (ওসি) মো: সাজিদুর রহমান  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক