মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস তুর্কিকে বিয়ে করলেন ওজিল!

news-image

স্পোর্টস ডেস্ক : সৃষ্টিকর্তার অনুমতিক্রমে সারা জীবনের জন্য’—এমনই ক্যাপশনে একটি ছবি পোস্ট করেছেন মেসুত ওজিল। ওই ছবিতে দেখা যায়, আমিন গুলসের কপালে চুমু খাচ্ছেন আর্সেনালের এই জার্মান মিডফিল্ডার।

এই ছবি প্রকাশ পেতেই নেট-দুনিয়ায় ওঠে ঝড়। তবে কি বিয়ের পিঁড়িতে বসেই পড়েছেন ওজিল! সমর্থকদের অন্তত তাই মত। আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমও বলছে, তুর্কি সংস্কৃতি মেনেই বিয়ে করেছেন ওজিল-গুলসে। যদিও ওজিল কিংবা গুলসে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি।

আমিন গুলসে—২০১৪ সালে মিস তুর্কি খেতাব জিতেছিলেন তিনি। ২৫ বছর বয়সী সুইডিশ বংশোদ্ভূত মডেল আমিন গুলসে তুরস্কের টেলিভিশন সিরিজে অভিনয় করে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। বেশ কয়েক দিন ধরেই ওজিলের সঙ্গে তার সম্পর্ক। প্রায় সময়ই ডেটিংয়ে দেখা যায় তাদের।

ওজিল এবং গুলসের মধ্যে দারুণ একটি মিল আছে। ওজিলের জন্ম জার্মানিতে। খেলেন জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে। কিন্তু ওজিল আসলে তুর্কি বংশোদ্ভূত জার্মানি ফুটবলার। গুলসের ব্যাপারটিও তাই। গুলসের জন্ম সুইডেনে। কিন্তু গুলসের শেকড়ও অন্য দেশের। কাকতালীয়ভাবে এই গ্ল্যামার গার্লও তুর্কি বংশোদ্ভূত।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০১৭ সালের মার্চে বাগদান হয় ওজিল-গুলসের। ওই সময় গুলসের হাতের আঙুলে আংটিও দেখা গেছে। এরপর বিভিন্ন সময় তাদের একসঙ্গে মধুর সময় কাটাতে দেখা গেছে। আর এবার তো বিয়েটাই সেরে ফেলল এই জুটি।

ওজিলের ওই ছবির নিচে ভক্ত-সমর্থকরাও শুভ কামনা জানাচ্ছেন। বলিউড অভিনেতা রণবীর সিংও রয়েছেন এই তালিকায়। শুভ কামনা জানিয়ে সদ্য বিবাহিত এই বলিউড অভিনেতা লিখেছেন, ‘অনেক অনেক শুভ কামনা রইল ভাই।’

মাঠের সময়টা মোটেই ভালো যাচ্ছে না মেসুত ওজিলের। মৌসুমের শুরু থেকেই প্রথম একাদশে উপেক্ষিত তিনি। ছিলেন না গত শনিবার হওয়া ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচেও। আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুজব, ওজিলের ওপর আস্থা হারিয়েছেন নতুন কোচ উনাই এমেরি।–প্রিয়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক