মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের সঙ্গে ওয়ার্নারের কী হয়েছিল?

news-image

স্পোর্টস ডেস্ক : সোহেল তানভীরের বলে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে গেলেন তামিম ইকবাল। সিলেট পর্বের প্রথম দিনে কারিগরি সমস্যায় ডিআরএস ছিল না। কুমিল্লা ওপেনারের সুযোগ ছিল না রিভিউ নেওয়ার। তামিমকে তাই বিরস বদনে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে।

ড্রেসিংরুমে ফেরার পথে সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে হালকা কথার লড়াই হলো তামিমের। পরে আম্পায়ার মাসুদুর রহমানের সঙ্গেও কথা বলতে দেখা গেল ওয়ার্নারকে। সিলেট সিক্সার্সের অস্ট্রেলীয় অধিনায়কের সঙ্গে ঠিক কী হয়েছিল তামিমের?

সংবাদ সম্মেলনে প্রশ্নটা জানতে চাইলে অবশ্য হেসে উড়িয়ে দিতে চাইলেন তামিম, ‘খেলার মধ্যে অনেক কিছুই হয়। এটা গুরুতর কিছু নয়।’ অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা কথার লড়াইয়ে সব সময়ই সিদ্ধহস্ত। ওয়ার্নারও এর ব্যতিক্রম নন। তামিমের সঙ্গে ‘হালকা বাক্য বিনিময়’ হওয়াটা তাই অস্বাভাবিক নয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যানও যে ছেড়ে কথা বলার মানুষ নন, ২০১৭ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজে দেখা গেছে। অস্ট্রেলীয় খেলোয়াড়েরা ইট মারলে তামিম সেবার পাটকেল মেরেছেন।

তবে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিম-ওয়ার্নারের কথার লড়াইটা তেমন গুরুতর নয় বলেই জানালেন ম্যাচ অফিশিয়ালরাও। আম্পায়ারদের যখন দৃষ্টিগোচর হয়েছেন, দুজনই হাসতে হাসতে স্বাভাবিক করে নিয়েছেন পরিস্থিতি। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক