নাসিরনগরে পৌষ সংক্রান্তির গোসল করতে গিয়ে স্কুল শিক্ষক নিখোঁজ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : নাসিরনগরে নদীতে গোসল করতে গিয়ে অজয় রায়(৩৩) নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ অজয় রায় উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খন্ডখালীন শিক্ষক ও চাতলপাড় গ্রামের অজিত রায়ের ছেলে। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কর্মরত মনোজ কান্তি পোদ্দার জানান,মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির পাশ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়।

নদীর পানিতে নামার পর পরই তলিয়ে যায়।সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁিজর পরও এরিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান