মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে  জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় রাকিব মিয়া (২৫)  নামক ওই যুবকের মরদেহ তার  নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার করেছে পুলিশ। নিহত রকিব ওই এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি পেশায় দর্জির কাজ করতেন বলে জানিয়েছেন স্হানীয়রা। এছাড়া শহরের কলেজপাড়া এলাকায় মায়েশা টেইলার্স নামে একটি দোকানের স্বত্বাধিকারীও ছিলেন রকিব। পুুুলিশ ও স্হানীয়রা সূএে জানায়, রকিবের বাবা ও বড় দুই ভাই লেবানন প্রবাসী। বাড়িতে সৎ মা জান্নাতের সঙ্গেই থাকতেন রকিব। সকালে জান্নাত নাস্তা নিয়ে রকিবের ঘরে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহতের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পেলে কিভাবে  মৃত্যু হয়েছে সেটি জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন