হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুটা ভাল না হলেও পরের দিকে হাল ধরে নিলেন দলের ব্যাটসম্যানরা । ক্যারি ফেরলেন ২৪ রান করে। ৬ রান করে অনেক আগেই ফিরে গিয়েছিলেন ফিঞ্চ। এর পর তিন ও চার নম্বরে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খাজা ও শন মার্শ। দু’জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। খাজা ৮১ বলে ৫৯ রান করে আউট হন। অন্য দিকে ৭০ বলে ৫৪ রান করে ফেরেন শন মার্শ।

ব্যাটসম্যান ফিরতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন পিটারহ্যান্ডসকম্ব ও মার্কাস স্তইনিস। হাফ সেঞ্চুরি করেন হ্যান্ডসকম্বও। তিনি খন থামেন ৪৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করে অপরাজিত থাকলেন।

কুলদীপ যাদব দুটো উইকেট নেন ভারতের হয়ে। দু’উইকেট নেন ভুবনেশ্বর কুমারও। এক উইকেট রবীন্দ্র জাদেজার। খলিল আহমেদকে ডেকে নেওয়া হলেও তিনি কোনও উইকেট পাননি। ২৮৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই জোড় ধাক্কা খেল ভারতীয় ব্যাটিং।

ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। নিয়ম মতই কোনও ভরসা দিতে পারলেন না ধাওয়ান। রান‌ের খাতাও খুলতে পারলেন না। মাত্র এক বল খেলেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। এর পর ছিল পর পর ফেরার পালা। তিন রান করে আউট হলেন অধিনায়ক বিরাট কোহলি। আবার ধাওয়ানের পর কোনও রান করে ফিরলেন অম্বাতি রায়ডু।

৯৬ বলে ৫১ রান করে আউট হলেন ধোনি। ২১ বলে ১২ রান করে আউট হলেন কার্তিক। ১৩ বলে ৮ রান করে আউট হলেন জাদেজা। ২৩ বলে ২৯ রান করে আউট হলো ভুবোনেশ্বর ।৬ বলে ৩ রান করে আউট হলেন কুলদ্বিপ। ২ বলে ১ রান করে আউট হলেন শামি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে ভারত। সেই সাথে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানের বড় ব্যবধানে হারলো ভারত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত