মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন ঢাকার অফ স্পিনার আলিস আল ইসলাম। দুর্দান্ত বোলিং অচেনা এই তরুণ অফ স্পিনার চলে এসেছেন আলোচনায়। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিপক্ষ রংপুর।

টি-টোয়েন্টি অভিষেকে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন আলিস আল ইসলাম। করেছেন হ্যাটট্রিক, হয়েছেন ম্যাচের নায়ক। অভিষেকে আলিসের জ্বলে ওঠায় কপাল পুড়েছে রংপুর রাইডার্সের। পরিপূর্ণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির রংপুর আজ ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে ২ রানে। তবে রংপুর প্রশ্ন তুলেছে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে।

আলিসের নামটা ড্রাফটে ছিল না। ঢাকা ডায়নামাইটসে যোগ হয়েছেন টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে। সেটি নিয়েও আপত্তি নেই রংপুরের। আপত্তি হচ্ছে, প্রথম বিভাগ খেলার সময়ই প্রশ্নবিদ্ধ হয় আলিসের বোলিং অ্যাকশন। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস সন্ধ্যায় বলেছেন, ‘সে প্রশ্নবিদ্ধ হয়েছিল কিন্তু সেটি সংশোধন করেছে। কেউ যদি রিপোর্টেড হয়ে থাকে তবে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। সেও সংশোধনের কাজ করেছে।’

কিন্তু রংপুর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আমাদের বলা হয়েছে সে অ্যাকশন শুধরেছে। কিন্তু আজকের ম্যাচ দেখে মনে হয়েছে তার অ্যাকশন এখনো ত্রুটিপূর্ণ। তার কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে সে যখন দুসরা মারছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক