,

কপাল পুড়ল নেইমারদের

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ কাপে গেল পাঁচ আসরের চ্যাম্পিয়ন ছিল প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। টানা ৪৪ ম্যাচে অপরাজিত দলটিকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গুইগাম্প। বুধবার কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের পর মাঠ ছাড়তে হলো ফ্রেঞ্চ সুপার জায়ান্টদের।

পিএসজি’র ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে প্রথমার্ধে কোনো পক্ষই গোল পায়নি। প্যারিসের দলটির সবচেয়ে বড় তারকা নেইমার এদিন গোল করলেও শেষ পর্যন্ত হারের লজ্জা পেতে হয়।

ম্যাচের ৬১তম মিনিটে শক্তিশালী হেডে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যদিও ৮১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরে সফরকারীরা। গুইগাম্পের হয়ে গোলটি করে কংগোর উইঙ্গার ইয়েনি এনগিবাকোতো। এতে জমে ওঠে ম্যাচ।

নির্ধারিত সময় শেষ হবার অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় ফের পেনাল্টি পায় গুইগাম্প। শেষ পর্যন্ত হতাশ করেন পিএসজির গোলকিপার আলফোনসে আরিওলা। ফ্রেঞ্চ কিংবদন্তি লিলিয়ান থুরামের ছেলে মার্কস থুরামের স্পটকিকে গোল পায় গুইগাম্প। এতে ফ্রেঞ্চ লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে তলায় থাকা দলটি।

সব শেষ ২০১৪ সালের ২২ জানুয়ারি মন্টপিলিয়েরের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছিল পিএসজিকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর