শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আচরণ বিধি লঙ্ঘনে তিনজনকে জরিমানা

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন কেন্দ্রে আচরণ বিধি লঙ্ঘন করায় তিন মোটরসাইকেল আরোহীকে তিন হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল দুপুরে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আশুগঞ্জ উপজেলার তাজুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৪), চরচারতলা গ্রামের জাহাঙ্গীর খন্দকারের ছেলে সুজন খন্দকার  (২৮), বড়তল্লা গ্রামের অলি মিয়ার ছেলে টিপু সুলতান (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস  জানান, ওই তিন জন মোটরসাইকেল নিয়ে কেন্দ্রের সামনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ঘোরোফেরা করছিল। এ সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।